শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বিশ্ববাংলা

বৃদ্ধাশ্রমের নামে ৭৯০ কোটি টাকার জালিয়াতি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীর কারাদণ্ড


DhakaReport24.com || 2026-09-11
বৃদ্ধাশ্রমের নামে ৭৯০ কোটি টাকার জালিয়াতি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীর কারাদণ্ড

বৃদ্ধদের সেবার নামে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সরকারি অর্থ আত্মসাতের ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত নারী জাকিয়া খানকে ৭৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে প্রায় ৭৯০ কোটি টাকার ভুয়া বিল জমা দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে।

ব্রুকলিনের কোনি আইল্যান্ড এলাকায় ‘হ্যাপি ফ্যামিলি’ ও ‘ফ্যামিলি সোশ্যাল’ নামে দুটি প্রবীণ পরিচর্যা কেন্দ্র পরিচালনা করতেন জাকিয়া। ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এসব প্রতিষ্ঠানের মাধ্যমে মেডিকেয়ারের কাছে ভুয়া সেবার বিল জমা দেওয়া হয়।

আদালতের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি প্রায় ৬৪ মিলিয়ন ডলার বা ৭৯০ কোটি টাকার ভুয়া বিল জমা দেয়। এর মধ্যে সরকার প্রায় ৫৬ মিলিয়ন ডলার বা ৬৯২ কোটি টাকা পরিশোধ করে।

অভিযোগ অনুযায়ী, প্রবীণদের নগদ অর্থ দিয়ে কোনো সেবা না নিয়েও ভুয়া উপস্থিতির কাগজে সই করানো হতো। পরে এসব নথি ব্যবহার করে সরকারি অর্থের দাবি করা হয়। তদন্তকারীরা জাকিয়ার অফিসে ঘুষ লেনদেনের ভিডিও পান।

জালিয়াতির অর্থে তিনি বিলাসবহুল বাড়ি, বিপুল নগদ অর্থ ও সোনার গয়না সংগ্রহ করেন। গত বছর জাকিয়া নিজের দোষ স্বীকার করেন।

সাজার পাশাপাশি তাকে সরকারের কাছ থেকে নেওয়া প্রায় ৬৯২ কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তার দুই বাড়ি, নগদ অর্থ ও সোনাসহ প্রায় ৬২ কোটি টাকার সম্পদও বাজেয়াপ্ত করা হয়েছে। ব্রুকলিনের আদালতে বিচারক নাতাশা সি. মার্ল এই রায় দেন। সূত্র : যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম