সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বরগুনা

বরগুনায় লজিক প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত


এম, মিলন- বরগুনা দক্ষিণ প্রতিনিধি
DhakaReport24.com || 2025-08-07
বরগুনায় লজিক প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

বরগুনায় জলবায়ু সহনশীল জীবিকাসমূহ বাস্তবায়ন করার জন্য জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণের সাথে সমন্বয় সাধন এবং লজিক প্রকল্পের উপকারভোগীদের মধ্যে সংযোগ স্থাপনের জন্য দিন ব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার (৬ আগস্ট) সকাল ১১.০০ ঘটিকায় জেলা প্রশাসক, বরগুনা এর 'সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে' এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মোঃ এবিএম কাউসার জামান সহকারি কমিশনার স্থানীয় সরকার এর উপস্থাপনায় অনিমেষ বিশ্বাস উপপরিচালক স্থানীয় সরকার এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শফিউল আলম, জেলা প্রশাসক বরগুনা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইয়াছিন আরাফাত রানা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরগুনা সদর উপজেলা।

কর্মশালায় মো. জিল্লুর রহমান জেলা কোঅর্ডিনেটর লজিক প্রকল্পের সার্বিক কার্যক্রম ও সফলতা তুলে ধরেন। তিনি সকল লাইন ডির্পাটমেন্টর কর্মকর্তাগনকে প্রকল্পের কার্যক্রমে সহযোগীতা করার জন্য অনুরোধ করেন 

কর্মশালায় জেলা-উপজেলার বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কর্মকর্তাগন, প্রকল্পভূক্ত ৩ টি উপজেলা থেকে ২ জন করে মোট ৬ জন উপকারভোগী অংশগ্রহণ করেন। এ সময় প্রকল্পের কয়েকজন উপকারভোগী তাদের সফলতা ও অভিজ্ঞতা তুলে ধরেন। 

এ ছাড়াও কর্মশালায় প্রকল্পে কর্মরত প্রকল্প ইন্জিনিয়ার মোঃ কায়সার আহমদ, উপজেলা ফ্যাসিলিটেটর ও ইউনিয়নে কর্মরত কমিউনিটি মোবিলাইজেশন ফ্যাসিলিটেটরগণ অংশগ্রহন করেন।

উলেখ্য জেলার ৩ টি (বরগুনা সদর, পাথরঘাটা ও তালতলী) উপজেলায় ২০১৭ সাল থেকে স্থানীয় সরকার বিভাগ কতৃক বাস্তবায়নাধীন "লোকাল গভর্ণমেন্ট ইনিশিয়েটভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্প" চলমান রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম