বরগুনায় জেলা পর্যায়ে লজিক প্রকল্পের আওতাভুক্ত যুবদের অংশগ্রহণে প্রকল্পের কার্যক্রমের সাথে সংযোগ স্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯ ঘটিকায় পুলিশ লাইন সড়কের আরডিএফ ট্রেনিং সেন্টারে লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা গৌতম চন্দ্র দে, জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসিন, জেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা এবং জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিথী দেবনাথ উপস্থিত ছিলেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লজিক প্রকল্পের জেলা সমন্বয়কারী জনাব মো. জিল্লুর রহমান।
এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন প্রকল্পের আওতাভুক্ত ৩ টি উপজেলার ১২ টি ইউনিয়নের মোট ২৪ জন যুব সদস্য এবং লজিক প্রকল্পে কর্মরত বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি মোবিলাইজেশন ফ্যাসিলিটেটরগণ।
এসময় অংশগ্রহণকারী কর্মকর্তাগণ প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে যুবদের দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
উলেখ্য বরগুনা জেলার ৩ টি উপজেলার ১২ টি ইউনিয়নে ২০১৭ সাল থেকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন "লোকাল গভর্ণমেন্ট ইনিশিয়েটভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্প" চলমান রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম