শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : বরগুনা

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক আ. মান্নানের দাফন সম্পন্ন


এম, মিলন-বরগুনা দক্ষিণ প্রতিনিধি
DhakaReport24.com || 2025-06-03
  রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক আ. মান্নানের দাফন সম্পন্ন

বরগুনার তালতলীতে বীর মুক্তিযোদ্ধা মো. আ. মান্নান (৭৬) মৃত্যুবরন করেছেন। তিনি উপজেলার শিকারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক (অব:) ছিলেন।

মঙ্গলবার (৩ জুন) বেলা ১২ টায় রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

গতকাল সোমবার দিবাগত রাত ১১ টায় বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি উপজেলার বড়বগী ইউনিয়নের করমজা পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। মো. আ. মান্নান  স্ত্রী, দুই ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তালতলী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা'র উপস্থিতিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল'র নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্যরা গার্ডঅব অনার প্রদান করেন এবং জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় উপজেলা বিএনপির আহবায়ক মো. শহিদুল হক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও তালতলী বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি মো. মাহবুবুল আলম মামুন, উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. আবু সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইউপি সদস্য, গ্রাম পুলিশ, আনসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম