রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ভোলা

চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন রিয়াজকে মারধর, অভিযোগ


মোঃ বাবুল রানা, ভোলা- প্রতিনিধি
DhakaReport24.com || 2023-04-19 21:11:45
চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন রিয়াজকে মারধর, অভিযোগ

ভোলার দক্ষিন দিঘলদী ৯ নং ওয়ার্ড হুন্নী ইউনিয়ন রুল হাজী বাড়ির রুলামিন হাজী ( ৬০)  ছেলে মোঃ রিয়াজ ( ৩০) এক সময় ভালো স্টুডেন্ট ছিলেন ২০১৮ সালে অনার্স শেষ করেন, ২০১৬ সালে বিবাহ করেন বোরহানউদ্দিন খেয়াঘাট সংলগ্ন রাড়ি বাড়ির ইউনুস মৃধার মেয়ে রেঞ্জুকে।  তাদের সংসার একসময় সুন্দর পরিবেশে  চলছিল দুটি সন্তানও হয়েছিল হঠাৎ করে রেঞ্জু বেগম মোঃ রিয়াজ কে তালাক দিয়ে দেন, সেই পেরেশান সহ্য করতে না পেরে মোঃ রিয়াজ আস্তে আস্তে  মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। রিয়াজের বাবা-মা ডাক্তার দেখালেও সুস্থ হয়ে ওঠেননি রিয়াজ। 

জানা যায়, তিন বছর আগে মোঃ  রিয়াজ মানসিকভাবে ভারসাম্য হারায় যখন যা ইচ্ছে তাই করে বাড়ির আশেপাশে যাই দেখে তাই তার দাবি করেন মোঃ রিয়াজ অত্যন্ত ভালো ছেলে। স্ত্রী তালাক দিয়ে চলে যাওয়ার কারণে মানসিক চাপ সহ্য করতে না পেরে ভারসাম্য হারিয়ে ফেলে। এখনো দুটি ছেলের টানে শশুর বাড়ির কাছে গিয়ে ছেলেদেরকে দেখে আসেন। 

সোমবার সকালে ছেলেদেরকে দেখার উদ্দেশ্যে রওনা দেন বোরহানউদ্দিন দক্ষিণ মাথা আব্দুর জব্বার কলেজ সংলগ্ন একটি মোটরসাইকেল দেখে মোটরসাইকেল এর উপরে বসেন এবং মোটরসাইকেলটি তার দাবি করেন, মোটরসাইকেলের মালিক শোভন ভূইয়া পিলারের সাথে বেডে চোর ভেবে মারধর করে ভিডিও করে  সামাজিক যোগাযোগের মাধ্যমে ছেড়ে দেন।

রহিমা বেগম বলেন, আমার ছেলে মোঃ রিয়াজ মানসিকভাবে ভারসাম্যহীন এলাকাবাসী সবাই জানে,  গতকাল সকাল আনুমানিক দশটার দিকে বাসা থেকে বের হয়, দুপুরে বাসায় এসে  কাঁদতে থাকেন পিঠে কালো মারধরের দাগ। পরে শুনি আমার ছেলেকে মোটরসাইকেল চুরির অপবাদ দিয়ে  মারধর করেছেন । আমার ছেলে যদি অন্যায় করে থাকতো প্রশাসন দিয়ে ধরিয়ে দিত কারেন্টের পিলারের সাথে বেডে মারধর করা করেছে কেনো আমি এর সুস্থ বিচার চাই।

বিবি আমেনা বলেন বিগত তিন বছর পর্যন্ত মোঃ রিয়াজ মানসিক ভারসাম্য রোগী মোঃ রিয়াজ খুব ভালো ছেলে এলাকার কারো কোন ক্ষয়ক্ষতি করেন না কারো কোন কিছু ধরেন না, মোঃ রিয়াজ মোটরসাইকেল চালাতে পারেন না সে কিভাবে মোটরসাইকেল চুরি করবেন, 

মোঃ রাকিব বলেন, মোঃ রিয়াজ বোরহান উদ্দিন দেউলা প্রায় সময় ছেলেদের দেখতে যান, মোটরসাইকেল দেখে সেটার উপরে বসেন বসে বলতেছে গাড়িটা আমার এটা আমি নিয়ে যাবো তাই তাকে মারধর করেন।

 দক্ষিণ দিঘলদীর নির্বাচিত ইউপি মেম্বার মোঃ হুমায়ুন কবির রিয়াজ বলেন, আমার এলাকার ছেলে মোঃ রিয়াজ এক সময় খুব ভালো ছেলে ছিল স্ত্রীর সন্তান চলে যাওয়াতে আস্তে আস্তে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন, এলাকায় যাই কিছু দেখেন ওর বলে দাবি করেন। বাচ্চাদের দেখতে যান মোটরসাইকেল দেখে নিজের ইচ্ছে বসে মনের আনন্দে মোটরসাইকেলটি নাড়াচাড়া করেন, মোটরসাইকেল চুরি করবে কি ভাবে মোটরসাইকেল চালাতে পারেন না। মানসিক ভারসাম্য কারণে মোটরসাইকেলটি তার দাবি করেন। সে উদ্দেশ্য করে কারেন্টের পিলারের সাথে বেডে মারধর করেন।

এ বিষয় মোটরসাইকেলর প্রকৃতি মালিক শোভন ভূইয়ার সাথে মুঠোফোনে কথা বললে তিনি মারধরের বিষয়টি স্বীকার করেন 

বোরহানউদ্দিন থানার ওসি মোঃ মনির জানান, আমি এই বিষয় কিছু জানিনা যে গিয়েছে তাকে জিজ্ঞেস করেন। 

 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম