রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ঝালকাঠি

সাবেক এমপি শাহজাহান ওমরের বাড়িতে হামলা-ভাঙচুর


DhakaReport24.com || 2024-11-21
সাবেক এমপি শাহজাহান ওমরের বাড়িতে হামলা-ভাঙচুর

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি, বিএনপির সাবেক নেতা মেজর (অব.) শাহজাহান ওমররের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৮টার দিকে জেলার রাজাপুর উপজেলা সদরের গোডাউন ঘাট এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে।

শাহজাহান ওমরের ভাগ্নে রফিকুল ইসলাম দুলাল বলেন, সন্ধ্যায় দুর্বৃত্তরা ইটপাটকেল ছুঁড়ে বাড়িতে ভাঙচুর করে। এতে বাড়ির বাইরের অংশের তিনটি কাঁচের গ্লাস ভেঙে যায়। পরে হামলাকারীরা চলে যায়।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম