শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ঝালকাঠি

গরু নিয়ে গেছেন বিএনপি নেতা, বাছুর নিয়ে আদালতে নারী


DhakaReport24.com || 2025-05-15
গরু নিয়ে গেছেন বিএনপি নেতা, বাছুর নিয়ে আদালতে নারী

‎ঝালকাঠির রাজাপুরে ঋণের টাকা ফেরত না পেয়ে নারগিস আক্তার (২৫) নামে এক গৃহবধূর গাভি কেড়ে নিয়েছেন স্থানীয় এক বিএনপি নেতা। সেই গাভির এক মাস বয়সী বাছুর কোলে নিয়ে ন্যায়বিচারের আশায় ঝালকাঠি আদালতে হাজির হয়েছেন নারগিস।

ভুক্তভোগী গৃহবধূ নারগিস আক্তার জানান, গত কয়েক মাস ধরে তার স্বামী এলাকা ছাড়া। স্ত্রীর খোঁজখবরও রাখছেন না তিনি। গার্মেন্টসে চাকরি করে কিছু অর্থ জমিয়ে সম্প্রতি নারগিস বেগম একটি দুধের গরু কেনেন। সেই গরুটির এক মাসের একটি বাছুরও রয়েছে। কিন্তু তার স্বামীর কাছে ২০ হাজার টাকা পাওনা দাবি করে স্থানীয় শুক্তাগড় ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বেলাল খান গরুটি নিয়ে যান।

কিন্তু মা গরুটিকে নিয়ে যাওয়ায় দুধ না খেতে পেরে অসুস্থ হয়ে পড়েছে বাছুরটি।

অভিযুক্ত মো. বেলাল খান বলেন, ৯ বছর আগে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প থেকে নার্গিসের স্বামী আবু বকরকে ২০ হাজার টাকা তুলে দিই। যা এখন সুদে আসলে ৩০ হাজার টাকায় দাঁড়িয়েছে। আমার টাকা না দেওয়ায় আমি গরু নিয়েছি। তবে এ ঘটনায় আদালতে কোনো মামলা হয়নি।। 

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মুবিন বলেন, ঘটনার সময় আদালতপাড়ায় আমি উপস্থিত ছিলাম। ঘটনাটি সরাসরি দেখেছি, তবে লিখিত কোনো অভিযোগ এখনো পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম