কক্সবাজার জেলা বৌদ্ধ সমিতির অভিষেক-পরবর্তী প্রথম কার্যকরী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় জেলা বৌদ্ধ সমিতির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশি বৌদ্ধদের অন্যতম প্রতিনিধিত্বকারী প্রাচীন ধর্মীয় সংগঠন বাংলাদেশ বৌদ্ধ সমিতি, কক্সবাজার জেলা শাখা-র অভিষেক পরবর্তী প্রথম কার্যকরী কমিটির সাধারণ সভা সফলভাবে সম্পন্ন হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা বৌদ্ধ সমিতির সভাপতি অ্যাডভোকেট অনিল কান্তি বড়ুয়া। কক্সবাজার জেলা বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক,জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য সুজন বড়ুয়া নিপু-র সঞ্চালনায় নির্ধারিত এ সভাটি অনুষ্ঠিত হয়।সভায় কক্সবাজার সদর, রামু, চকরিয়া, উখিয়া এবং মহেশখালী উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— স্থানীয় প্যাগোডা ভিত্তিক ধর্মীয় শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করা, সমিতির সাংগঠনিক গতিশীলতা রক্ষায় তহবিল গঠন ও উপজেলা কমিটি গঠন।এছাড়া দ্রুত সময়ের মধ্যে একটি শক্তিশালী বৌদ্ধ যুব কমিটি গঠন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনের জেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের মাধ্যমে কক্সবাজার জেলায় বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম