শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

২৪ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

২৪ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কক্সবাজার

চকরিয়ায় অপহরণের ৪ ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার


DhakaReport24.com || 2026-09-28
চকরিয়ায় অপহরণের ৪ ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে (২৭) অপহরণের চার ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

জিসান উপজেলার কাকারা ইউনিয়নের ৩নং ওয়ার্ড লোটনী এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে কাকারা সাবের সদরের দোকান সংলগ্ন এলাকা থেকে ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণ করে দুর্বৃত্তরা।

পরে রাত আনুমানিক ৩টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে মরদেহের গলায় ও কপালে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে তাঁকে কারা অপহরণ করেছিল এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম