শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস


DhakaReport24.com || 2024-03-20 14:20:15
রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত ও সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া।

বুধবার (২০ মার্চ) দুপুর ১টার দিকে নোয়াখালীর ভাসানচর থেকে সরাসরি সেনাবাহিনীর হেলিকপ্টারে করে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান তিনি। এ সময় তাকে অভ্যর্থনা জানান জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান, পুলিশ সুপার মাহফুজুর রহমানসহ ঢাকাস্থ সুইডেনের দূতাবাসের কর্মকর্তারা।

জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্পে তিনি বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন। ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে কক্সবাজারের খুরুস্কুলের জলবায়ু উদ্বাস্তুদের জন্য নির্মিত বিশ্বের বৃহত্তম আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করবেন। এরপর আকাশপথে ঢাকায় ফেরার কথা রয়েছে ভিক্টোরিয়ার।

প্রসঙ্গত, গত ১৮ মার্চ পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। ঢাকায় সুইডেন দূতাবাস ও ইউএনডিপির তথ্য বলছে, ২০২৩ সালে ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রিন্সেস ভিক্টোরিয়ার এটি প্রথম বাংলাদেশ সফর। এর আগে ২০০৫ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম