শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কক্সবাজার

টেকনাফে বিজিবির অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার


DhakaReport24.com || 2024-02-09 16:38:30
টেকনাফে বিজিবির অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নাফ নদীর জিন্নাহখাল নামক এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

টেকনাফ ব্যাটালিয়ানের (২ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নাফ নদীর জিন্নাহখাল এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে। ওই সংবাদে কৌশলগত অবস্থানে থাকে বিজিবি।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিজিবি টহল দল ৪ জন ব্যক্তিকে একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকাযোগে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে কয়েকটি বস্তা নামাতে দেখা যায়। এসময় তাদেরকে চ্যালেঞ্জ করে বিজিবি টহলদল, পরিস্থিতি বুঝতে পেরে তারা মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে ওই স্থানে চোরাকারবারীদের ফেলে যাওয়া দুটি প্লাস্টিকের বস্তা থেকে ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম