বুধবার, নভেম্বর ১১, ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ১১, ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড


জেলা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-01-02
রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড

কক্সবাজারের উখিয়া মেগা রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২ জানুয়ারি) সন্ধ্যার পর এই ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডে বাড়িঘর ও হাসপাতাল পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে উখিয়া ফায়ার সার্ভিস ও পরে কক্সবাজার স্টেশন থেকে ২টি ইউনিট যোগ দিয়েছে।