কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী ১৯ নং তাজনিমার খোলা ক্যাম্পে সন্ত্রাসীরা এক সাবেক সাব-মাঝি (রোহিঙ্গা নেতা) কুপিয়ে হত্যা করেছে।
শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে ক্যাম্প-১৯, ব্লক-এ/৮ এর ইয়াছিন জোহার দোকানের পাশে রাস্তায় এ ঘটনা ঘটে।
নিহত আতা উল্লাহ(৫০)১৯ নং ক্যাম্পের ব্লক-এ/১ এর মৃত জালাল আহমেদ এর ছেলে।
৮ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ আমির জাফর বলেন, অজ্ঞাত ৫-৬ জন সন্ত্রাসী আতা উল্লাহকে ১৯ নং ক্যাম্পের ব্লক ৯/১ এ ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
খবর পেয়ে এপিবিএন-১৯ ক্যাম্প ঘটনাস্থলে পৌঁছে তাকে দ্রুত উদ্ধার করে আরটিএম হাসপাতালে প্রেরণ করে। আরটিএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করে। উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় সে মারা যায়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হোসেন জানান, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম