কক্সবাজারের মহেশখালীতে ‘জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ’ কল দিয়ে এলাকার সাধারণ মানুষ অবগত করলে অস্ত্রধারী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে মহেশখালীর চান মিয়া পাড়ায় অবৈধ কাটা বন্দুক রাখার দায়ে যুবককে গ্রেফতারকরা হয়।
গ্রেফ্তারকৃত অস্ত্রধারী যুবক পশ্চিম ফকিরা ঘোনা ৯নং ওয়ার্ড, বড় মহেশখালীর আব্দুর রহিমের পুত্র শাহাব উদ্দিন (২৩)। গ্রেফতার কালে শাহাব অস্ত্র হাতে নিয়ে উন্মুক্ত দোকানে বসে ছিল।
পুলিশ সূত্রে জানানো হয়, জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ কল দিয়ে ওই এলাকার সাধারণ মানুষ বলেন, বড় মহেশখালী ইউনিয়ন পশ্চিম ফকিরাঘোনা আরিফের দোকানে সাহাব উদ্দিন নামে এক যুবক অবৈধ কাটা বন্দুক (দেশীয় তৈরি এলজি) নিয়ে বসে আছে।
পরে মহেশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তীর নির্দেশে এসআই অপু দে, এএসআই আনিসুর রহমান সঙ্গীয় ফোর্সসহ স্থানীয় জনগণের সহায়তায় উক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেফতার সাহাব উদ্দিনের কাছ হতে ৯৯৯-এ দেয়া তথ্যমতে অনুরূপ একটি দেশীয় তৈরি কাটা বন্দুক (আগ্নেয়াস্ত্র এলজি) উদ্ধার করা হয়।
এলাকাবাসী আরো জানায়, ওই ব্যক্তি এলাকায় চুরি ছিনতাইয়ের সাথে জড়িত। অভিযুক্ত সাহাব উদ্দিনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম