শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে কমিউনিটি নেতা নিহত


DhakaReport24.com || 2023-07-06 14:37:15
রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে কমিউনিটি নেতা নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এবাদুল্লাহ (৩৫) নামের এক সাবমাঝিকে (কমিউনিটি নেতা) ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে উখিয়ার কুতুপালংয়ের ১-পশ্চিম নম্বর ক্যাম্পের এ/৯ ব্লকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।এবাদুল্লাহ ওই ব্লকের লাল মোহাম্মদের ছেলে।

জানা গেছে, রোহিঙ্গাদের কাছ থেকে মিয়ানমারে তাদের ওপর চালানো নির্যাতনের তথ্য সংগ্রহ করছে আন্তর্জাতিক অপরাধ আদালত। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ জুলাই) আদালতের প্রধান কৌঁসুলি করিম আসাদ আহমাদ খানের নেতৃত্বে প্রতিনিধিরা রোহিঙ্গা ক্যাম্পে তথ্য সংগ্রহ করছিলেন। এ সময় ক্যাম্পটির একটি ব্লকের উপ-প্রধান বা সাব মাঝি এবাদুল্লাহকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সন্ত্রাসীরা ছুরিকাঘাতে এবাদুল্লাহকে হত্যা করে পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম