রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

>> নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

>> চাঁদাবাজি দ্রুতই বিএনপিকে খাবে: ফয়েজ তৈয়্যব

>> সালমান বলছেন, ‘বিএনপি চাঁদাবাজ দল’, এটা ঢালাও অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

>> কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক

>> ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

>> শরীয়তপুরে তালা ভেঙে পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরি

>> ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে দারুণভাবে জিতেছি: ট্রাম্প

>> চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

>> পাইলট ছাড়াই যুক্তরাষ্ট্রের আকাশে উড়ল উড়োজাহাজ

আপনি পড়ছেন : কক্সবাজার

৬ ভাইকে পিকআপ ভ্যান চাপায় হত্যা, চালকের আমৃত্যু কারাদণ্ড


DhakaReport24.com || 2023-06-11 14:40:45
৬ ভাইকে পিকআপ ভ্যান চাপায় হত্যা, চালকের আমৃত্যু কারাদণ্ড

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় সড়কে ৬ ভাই নিহতের ঘটনায় পিকআপ ভ্যান চালক সাইদুল ইসলামকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

রোববার (১১ জুন) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসমাঈল এ রায় ঘোষণা করেন। পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

পিপি জানান, গত বছরের ৮ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৫টায় চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় বাবার শ্রাদ্ধ উপলক্ষ্যে ৯ ভাই-বোন শ্মশানে পূজা দিতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে পিকআপভ্যানের ধাক্কায় পাঁচ ভাই নিহত হন। পরে আহত আরেক ভাই রক্তিম শীল ২২ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় নিহতদের ভাই পল্লব সুশীল বাদী হয়ে চকরিয়া থানায় মামলা করেন। মামলার তদন্তভার প্রথমে হাইওয়ে পুলিশকে দেওয়া হলেও পরে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার চারদিন পর ১২ ফেব্রুয়ারি মাদারীপুরে অভিযান চালিয়ে পিকআপভ্যান চালক সাইদুল ইসলাম সিফাতকে আটক করে র‍্যাব।

পিপি বলেন, মামলাটি অত্যন্ত চাঞ্চল্যকর হওয়ায় দ্রুত বিচারিক কার্যক্রম শেষ করা হয়। এতে এটি হত্যাকাণ্ড হিসেবে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। সার্বিক প্রক্রিয়া শেষ করে মাত্র এক বছর চার মাসের মাথায় রায় ঘোষণা করা হলো। 

রায় ঘোষণাকালে আসামি সাইদুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম