শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

ধর্ষণ মামলার মোড় ঘুরানোর অপচেষ্টা


সাতকানিয়া প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-27 15:39:45
ধর্ষণ মামলার মোড় ঘুরানোর অপচেষ্টা

চট্টগ্রামের লোহাগাড়ায় এক গণধর্ষণের মামলা ভিন্ন স্রোতে প্রবাহের অপচেষ্টা চলছে। এ নিয়ে নানারকম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সচেতনমহলের মাঝে। ধর্ষণ মামলায় এজাহার ও চার্টশিটভুক্ত অভিযুক্ত হারুন, পিতা- মৃত তরিকত উল্লাহ। বাদীনির সাথে চুক্তি ভিত্তিক উৎকোচ, লেনদেনের মাধ্যমে পুরো বিষয়টির মোড় ঘুরানো, মামলাটিকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চলছে এবং অভিযুক্ত হারুন তার প্রতিপক্ষ এক সাংবাদিককে বাদীনীকে দিয়ে মিথ্যা মামলায় জড়ানোর অপচেষ্টা করছে বলে খবর পাওয়া গেছে।

জানা যায়, শাহেনা আক্তার বাদী হয়ে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঁচ জনকে বিবাদী করে একটি নালিশী মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে লোহাগাড়া থানাকে রেকর্ড করে তদন্ত করার জন্য বলেন। পরবর্তীতে ৩১ আগস্ট ২০২১ তারিখে মামলা করায় ক্ষিপ্ত হয়ে হারুন গং ও অন্যান্য আসামীরা বাদীনিকে তুলে নিয়ে জোরপূর্বক স্ট্যাম্প করে একটি হলফনামা তৈরি করে। জবরদস্তী স্ট্যাম্প নেওয়ার অভিযোগে আবার বাদীনির পিতা আবসার উদ্দীন বাদী হয়ে একই আদালতে আরেকটি মামলা করেন। এই মামলাও লোহাগাড়া থানায় রেকর্ডভুক্ত করার জন্য আদেশ দেওয়া হয়। এ দুটি মামলার বিষয়ে থানা আমলে নিয়ে নিযুক্ত তদন্ত কর্মকর্তা ঘটনার সত্যতা পেয়ে মামলার চূড়ান্ত লিপি আদালতে প্রেরণ করে। এতে তিন আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় পুলিশ। পুরো মামলার বিষয় ভিন্ন স্রোতে প্রবাহের জন্য ৫ নং বিবাদী হারুন বাদীকে কলাকৌশলে ম্যানেজ করে বাদীনির মাধ্যমে নানারকম কাল্পনিক ঘটনা সাজিয়ে গত ৭ই সেপ্টেম্বর ২২ইং মহামান্য আদালতে হারুনের প্রতিপক্ষ দেলোয়ারকে অভিযুক্ত করার পাঁয়তারা চলছে বলে সূত্রে প্রকাশ পায়।

হারুনের বিরুদ্ধে সমাজের অনিয়ম, অনৈতিক, ভূমিদস্যুসহ অপকর্মকান্ড এবং তার পরিবারের সদস্যদের ইয়াবা পাচারের বিভিন্ন শিরোনামে জাতীয়, স্থানীয় পত্রিকায় সচিত্র সংবাদ প্রকাশিত হওয়ার পর হতে সে বিভিন্ন নামে-বেনামে সাংবাদিক দেলোয়ারের বিরুদ্ধে নানারকম ষড়যন্ত্রের জাল বুনে চলেছে এবং তার ছেলে ও তাদের নিজস্ব এজেন্সির মাধ্যমে কৌশলে হয়রানি করার পাঁয়তারা করছে বলে জানা যায়।

এ বিষয়ে সাংবাদিক দেলোয়ার হোসেন রশিদী জানান, হারুনের অনিয়মের সংবাদ প্রকাশের প্রেক্ষিতে সে আমার পারিবারিক জায়গা সংক্রান্ত বিরোধ দিয়ে বিবাদে পড়িয়ে পড়ে একে একে তিনটি মিথ্যা মামলা করেছে। তন্মধ্যে দুইটি মামলা মহামান্য আদালত মিথ্যা প্রমাণে খারিজ করেছেন, আরেকটি মামলা বিচারাধীন রয়েছে। হারুন তার পরিবারের সদস্যদের দিয়ে একেক সময় একেকজনের মাধ্যমে ডাকাতি ও নারী নির্যাতন মামলা সহ বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসাবে বলে হুমকি দিয়ে আসছে এবং তার সন্তানকে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আমার ছবিকে বিকৃত করে বিভিন্ন আপত্তিকর ও মানহানিকর পোস্ট করেছে। এর প্রতিকারে গত ৭ই সেপ্টেম্বর ২০২১ইং আমি লোহাগাড়া থানায় জিডি দায়ের করি। 

দেলোয়ার আরও জানান, ভূমিদস্যু হারুন ও এলাকার নারীবাজ কুচক্রী মহল, সামাজিকভাবে আমার মানক্ষুণ্ণ করতে আমাকে ভিন্ন ভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানির উদ্দেশ্যে উঠে পড়ে লেগেছে। তাছাড়া তার কুকর্মের কীর্তিতে আমার নিজ মামি ধর্ষণের শিকার হয় এবং সে মামলায় জেল হাজতে যাওয়ার পর তার বাহিনীর নানামুখী চাপে ভুক্তভোগী মহিলা মামলা আপোষ করতে বাধ্য হন। এ ব্যাপারে আমি একজন সাংবাদিক ও মানবাধিকার কর্মী হিসেবে ঊর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম