শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চরলক্ষ্যা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন


কর্ণফুলী প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-22 20:49:45
চরলক্ষ্যা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ইউনিয়ন ৪,৫ ও ৬নং আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২সেপ্টেম্বর) বিকালে চরলক্ষ্যা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

চরলক্ষ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিক আহমেদ সভাপতিত্বে এবং সঞ্চালনায় ছিলেন মোঃ হারুনুর রশিদ হারুন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কর্ণফুলী  উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী। 
সম্মেলন উদ্বোধন করেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মোহাম্মদ ইসমাইল, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন হায়দার, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ১নং চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সোলায়মান তালুকদার। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিদারুল ইসলাম চৌধুরী, শিকলবাহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফোরকান, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুছা আলম, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ শাহ আলম, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজী মোঃ ইদ্রিস, আওয়ামী লীগের নেতা আলহাজ্ব আব্দুল সবুর, আবুল কালাম,আলী আহমদ, ইয়াকুব মুন্সী, ইঞ্জিনিয়ার আবদুল শুক্কুর, আওয়ামী লীগের নেতা সাবের আহমেদ, আওয়ামী লীগের নেতা জসীমউদ্দীন, যুবলীগ, স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম