দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদ্বার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আব্দুল জলিল চৌধুরী বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে নব গঠিত প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
২০২২-২৫(ত্রি-বার্ষিক ) সেশনের জন্য গঠিত ৩১ সদস্য বিশিষ্ট কমিটিতে স্থান পেয়েছেন-শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পপতি, পেশাজীবী, ব্যবসায়ী ও সমাজ সেবকসহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা।
গত শুক্রবার (০৯ সেপ্টেম্বর) প্রাক্তন ছাত্র /ছাত্রী পরিষদ সভাপতি প্রফেসর আব্দুল হামিদের সভাপতিত্বে চট্টগ্রাম হোয়াইট ইন হোটেল কনফারেন্স রুমে জরুরি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিগত অনুষ্ঠানের আলোচনা পর্যালোচনা শেষে,পরিষদের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এন ইসলামের তত্ত্বাবধানে সকল উপদেষ্টা ও সদস্যদের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে প্রাক্তন ছাত্র /ছাত্রী পরিষদ কমিটি গঠিত হয়।
এতে সর্বসম্মতিক্রমে পুনরায় প্রধান উপদেষ্টা মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী বীর মুক্তিযোদ্ধা এম এন ইসলাম। এছাড়াও ইঞ্জিনিয়ার নুরুল ইসলামকে সভাপতি ও মর্জিনা আকতার মর্জুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
৩১ সদস্যের কার্যকরী কমিটিতে সহ-সভাপতি মনোনীত হয়েছেন মোহাম্মদ আলী চৌধুরী, এন এম,হোসাইন আকবর চৌধুরী,আব্দুল হালিম,মোহাম্মদ আবু তৈয়ব কন্ট্রাক্টর ও মোঃ রেজাউল করিম।
এতে ইঞ্জিনিয়ার হাসমত আলী, মোহাম্মদ ওসমান হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক, মাহতাব উদ্দিন দিদারকে সাংগঠনিক সম্পাদক, আশফাক উদ্দিন হিরুকে যুগ্ম সাংগঠনিক সম্পাদক, বদিউল আলম অর্থ সম্পাদক ইলিয়াস হায়দার(ভূর্মি) কে সহ অর্থ সম্পাদক, জয়নাল আবেদীন বাবুকে শিক্ষা বিষয়ক সম্পাদক, এডভোকেট ওসমানকে আইন বিষয়ক সম্পাদক, সাব্বির আহমেদ তালুকদারকে ক্রীড়া সম্পাদক সাবের আহমেদকে আন্তর্জাতিক সম্পাদক, নুরুন্নবীকে আপ্যায়ন সম্পাদক, খুরশিদা বেগমকে মহিলা সম্পাদিকা, আনজু বিনতে হাশেমকে সহ মহিলা সম্পাদিকা, ডাক্তার মুহাম্মদ তৌফিক শিকদারকে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, সম্পাদক ইদ্রিস মানিককে তথ্য প্রযুক্তি বিষয়ক, মোহাম্মদ সেলিম উদ্দিনকে সদস্য বিষয়ক সম্পাদক, এম, ইউনুসকে পাঠাগার সম্পাদক, মোহাম্মদ নাসিরকে বিতর্ক বিষয়ক সম্পাদক, মোহাম্মদ লোকমানকে গণ-সংযোগ সম্পাদক, মোহাম্মদ হোসাইনকে দপ্তর সম্পাদক, আব্দুল করিমকে প্রচার সম্পাদক, তানভীর হাসানকে সাহিত্য বিষয়ক সম্পাদক, মিঠুন নাথকে সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত করা হয়।
এছাড়াও কার্যকরি সদস্য নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন, মুহাম্মদ মুছা চৌধুরী, মুহাম্মদ সাইফুউদ্দিন চৌধুরী প্রমূখ।
ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম