শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চবি ছাত্রলীগের পদবঞ্চিতদের দাবিতে মানববন্ধন


চবি প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-06 16:41:45
চবি ছাত্রলীগের পদবঞ্চিতদের দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের পদবঞ্চিত ত্যাগী ও পরিশ্রমী কর্মীদের মূল্যায়ন করে কমিটিতে অন্তর্ভুক্তকরণের দাবিতে মানববন্ধন করেছে ছাত্রলীগের একাংশ।

মঙ্গলবার ০৬ সেপ্টেম্বর দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ মানববন্ধন হয়।এতে অংশ নেয় চবি ছাত্রলীগের বিভিন্ন উপগ্রুপ। তারা সবাই  চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আজম নাসির উদ্দীনের অনুসারী।

ছাত্রলীগের নেতাকর্মীরা জানান,পদবঞ্চিত ত্যাগী ও পরিশ্রমী কর্মীদের মূল্যায়ন করে কমিটিতে অন্তর্ভুক্তকরণ,কমিটিতে পদপ্রাপ্ত নেতাদের যোগ্যতা অনুযায়ী ক্রমানুসারে পুনর্মূল্যায়ন এবং কমিটিতে পদপ্রাপ্ত বিবাহিত,চাকুরিজীবী ও দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ব্যক্তিদের  বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবীতে তারা  মানববন্ধন কর্মসূচি করেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন,'আমাদের অনেক ছোট ভাই নানা ত্যাগ তিতিক্ষা স্বীকার করেও আজ বঞ্চিত। তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে।যাতে তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করে কমিটিতে অন্তর্ভুক্ত করা ।

আমাদের নেতা নাসির ভাই এ বিষয়ে জানেন তিনিও ব্যথিত।আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার কাছে দাবী জানাই যেন অতিদ্রুত ত্যাগী ও পরিশ্রমীদের মূল্যায়ন করা হয়।'

শাখা ছাত্রলীগের আর এক সহ-সভাপতি  আবু বকর ত্বোহা বলেন,'ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের কাছে অনুরোধ করছি বঞ্চিত ও ত্যাগীদেরকে কমিটিতে স্থান দেওয়ার জন্য। আর যাদেরকে নিয়ে বারবার বিতর্ক হচ্ছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হোক।

মানববন্ধনে বক্তব্য রাখেন চবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল ইসলাম দিনার,মুজিবুর রহমান ও মাহমুদ শাওন।তারা বলেন তাদের দাবী পূরণ না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি তারা চালিয়ে যাবেন।

উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাইফুল সুমন, আবরার শাহরিয়ার,সাদেক হোসেন টিপু,যুগ্ম সাধারণ সম্পাদক মারিফুল ইসলাম, সাবেক সহ সম্পাদক আবু হেনা মাসুম, বর্তমান নাট্য ও বির্তক বিষয়ক সম্পাদক সাজ্জাদুল ইসলাম পিনন ও শাখা ছাত্রলীগের উপগ্রুপ  বাংলার মুখ, ভিক্স,কনকর্ড,আরএস ও এপিটাফ এর প্রায় তিন শতাধিক নেতাকর্মী।

ঢাকারিপোর্ট২৪.কম/ রাব্বি /আরএএম