শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

লোহাগাড়ায় এরফানুল করিম চৌধুরীর মত বিনিময় সভা


লোহাগাড়া প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-06 14:29:15
লোহাগাড়ায় এরফানুল করিম চৌধুরীর মত বিনিময় সভা

চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য (লোহাগাড়া) পদপ্রার্থী এরফানুল করিম চৌধুরী ৪ই সেপ্টেম্বর পুটিবিলা ও কলাউজান ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্যদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন। আসন্ন চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচন ২০২২ এ লোহাগাড়া আসনে সদস্য প্রার্থী হিসেবে জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন এরফানুল করিম চৌধুরী। ইতিমধ্যে প্রচারণা শুরু করেছেন, যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, পাচ্ছেন ব্যাপক সাড়া।

এরফানুল করিম চৌধুরী স্থানীয় সংসদ প্রফেসর ডক্টর আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির একান্ত সচিব। তিনি এই পদে আসীন হওয়ার পর এ অঞ্চলের আর্থ সামাজিক, অবকাঠামোর উন্নয়ন ও রাজনৈতিক দর্শনে মানুষের মধ্যে পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছেন। একই সাথে উন্নয়নে, সমৃদ্ধিতে পরিবর্তনের সেই ধারা ধরে রাখতে তিনি আগামীতে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হতে চান।

এরফানুর করিম চৌধুরী ছোট-বড় সবার সাথে চলেন সাধারণ ভাবে। যেখানেই অসহায় মানুষ সেখানেই ছুটে যান তিনি। তিনি বলেন, এমপি মহোদয়ের দিকনির্দেশনায় এলাকার মানুষের সেবক হয়ে কাজ করে যাচ্ছি।

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী এরফানুল করিম চৌধুরী জানান, আমি আপনাদের কাছে দোয়া নিতে এসেছি। মাননীয় এমপি মহোদয় পুটিবিলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় উন্নয়ন মূলক কর্মকান্ড করেছেন। আমি জেলা পরিষদ নির্বাচনে আপনাদের এলাকার উন্নয়নে নিজেকে সম্পৃক্ততা করার জন্য প্রার্থী হয়েছি। এজন্য আপনাদের সহযোগীতা কামনা করছি। আমাকে আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিবেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম