শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্রগ্রামে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে নিহত- ১


রাঙ্গুনিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-05 17:18:30
চট্রগ্রামে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে নিহত- ১

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত এবং আহত হয়েছেন অন্তত ৫জন। 
রবিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার ঘাটচেক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। 

নিহত মো. ফায়সাল (১৭) দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসের হেলপার। তার বাড়ি উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের খন্ডলিয়াপাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর রাঙ্গুনিয়া রাজারহাট থেকে যাত্রী পৌঁছে দিতে চট্টগ্রাম বিমানবন্দরের উদ্দ্যেশ্যে যাত্রা শুরু করে মাইক্রোবাসটি ঘাটচেক এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের হেলপার মো. ফায়সাল নিহত হন।

এ সময় আহত হয় ওই মাইক্রোবাসের অন্তত আরও ৫ জন যাত্রী। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে এখনও পর্যন্ত তাদের নাম পরিচয় জানা যায়নি।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কী বলেন, "দুর্ঘটনাস্থল থেকে ট্রাক ও হাইয়েস উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। নিহত ফয়সালের মরদেহ ময়নাতদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলা রুজু করা হয়েছে"।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম