শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

শিকলবাহাতে নুরজাহান-জলিল স্মৃতি পাঠাগার উদ্বোধন


শিকলবাহা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-02 20:45:30
শিকলবাহাতে নুরজাহান-জলিল স্মৃতি পাঠাগার উদ্বোধন

শুক্রবার ২ সেপ্টেম্বর বিকাল চারটায় দিকে শিকলবাহা চেয়ারম্যান মার্কেটের ২ তলায় নুরজাহান-জলিল স্মৃতি পাঠাগার প্রতিষ্ঠাতা জাহাঙ্গর আলম চেয়ারম্যান আয়োজনে উক্ত পাঠাগারের উদ্বোধন করেন।
এসময় বলেন, আমার নির্বাচনি ইশতেহারে বলেছিলাম আমার ইউনিয়নে পাঠাগার গড়ে তুলবো। ইতিমধ্যেই ইউনিয়নে দুটি পাঠাগার গড়ে তুলছি।

একটি পাঠাগার গড়ে তোলা এতো সহজ নয়, অনেক পরিশ্রম দিতে হয়। আগামীতে পাঠকের উপর নির্ভর করে আরো পাঠাগার গড়ে তুলবো । 

এসময় সভাপতিত্ব করেন এডভোকেট জামাল উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন নুরজাহান–জলিল স্মৃতি পাঠাগারের পরিচালক নাসরীন জাহান শাহীন ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদান ইউনিভার্সিটির প্রো. ভাইস চ্যান্সেলর প্রফেসর আলহাজ্ব মহিউদ্দীন চৌধুরী, আলহাজ্ব মহিউদ্দিন বকুল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুদ্দিনসহ স্থানীয় মান্যগন ব্যক্তিবগ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘মোবাইল আর ইন্টারনেটের অতি ব্যবহারে এখন বই পড়া থেকে পাঠক অনেক দূরে। এ রকম ছোট ছোট উদ্যোগ পাঠককে বই পড়ার প্রতি আগ্রহী করে তুলবে। 

ঢাকারিপোর্ট২৪.কম/ রাব্বি /আরএএম