শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

রাত ৮ টার পর দোকান খোলা রাখায় জরিমানা


দক্ষিন চট্টগ্রাম প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-29 11:06:45
রাত ৮ টার পর দোকান খোলা রাখায় জরিমানা

দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়ায় সরকারি নির্দেশ অমান্য করে রাত ৮ টার পর দোকান খোলা রাখায়  ৭ দোকানদারকে ১১৮০০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। গত রাতে উপজেলার বিভিন্ন এলাকার দোকানদারদের উক্ত অর্থদণ্ড প্রদান করা হয়।

জানা যায়,সাতকানিয়া উপজেলাধীন সরকারী নির্দেশনা অমান্য করে রাত ৮ টার পরবর্তী সময় দোকান খোলা রাখার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিদ্যুৎ আইন ২০১৮ এর আওতায় আশেকর পাড়ার মোঃ কালা মিয়াকে ৪০০ টাকা,হাসমতের দোকান এলাকার রনজিত শীলকে ২০০০ টাকা, দক্ষিন ঢেমশার মীর আহামদকে ৮০০ টাকা,  পৌরসভার ৬ নং ওয়ার্ডের রিয়াজ উদ্দিনকে ১০০০ টাকা,কাঞ্চনার কালু চক্রবর্ত্তীকে ৬০০ টাকা, পৌরসভার মোঃ হেলাল উদ্দিনকে ৫০০০  টাকা,পশ্চিম গাটিয়াডেঙ্গার আবদুল আলীমকে ২০০০ টাকাসহ মোট ১১৮০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমা।

উক্ত অভিযানে সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কর্মচারীগণ এবং সাতকানিয়া থানার এ.এস.আই জহিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমা বলেন,জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকারিপোর্ট২৪.কম/নোমান/আরএএম