শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

অসুস্থ রোগীদের মাঝে ১৬ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান


দক্ষিন চট্টগ্রাম প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-25 15:37:15
অসুস্থ রোগীদের মাঝে ১৬ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান

দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়ায় অসুস্থ রোগীদের মাঝে আর্থিক অনুদানের ১৬ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। আজ (২৫ আগস্ট) বৃহস্পতিবার দুপুরে উপজেলা হল রুমে এসকল  অনুদানের চেক প্রদান করা হয়।

জানাযায় ,আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলায় ক্যান্সার, কিডনী, লিভার, সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।

উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত চেক প্রদান অনুষ্টানে  সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা।

সাতকানিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা  মো: রিজোয়ান উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব সালাউদ্দিন হাসান চৌধুরী, মেডিকেল অফিসার রায়হান ছিদ্দিকী প্রমুখ।

উক্ত অনুষ্ঠান উপজেলার অসহায় ৩৩ জন দুরারোগ্য রোগীর মধ্যে প্রতি জনকে ৫০ হাজার টাকা করে মোট ১৬ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। 

ঢাকারিপোর্ট২৪.কম/জিআর/আরএএম