চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ চিরাইকৃত সেগুন কাঠসহ একটি বাস জব্দ করেছে পদুয়া বনবিভাগ। ২২ আগস্ট দুপুরে পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে বনবিভাগের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া বাজার হতে এসব অবৈধ চিরাইকৃত কাঠ জব্দ করে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম দক্ষিণ বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মুহাম্মদ সফিকুল ইসলামের নির্দেশে পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে বনবিভাগের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া বাজারে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহি বাস থামিয়ে বাসের বক্সে তল্লাশি চালিয়ে অবৈধ চিরাইকৃত সেগুন কাঠ ও বাস জব্দ করে।
কাঠ ও জব্দকৃত বাসটি পদুয়া বনবিভাগের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম