শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

ইউপি সদস্যের বাড়িতে অস্ত্র রেখে ফাসাতে গিয়ে নিজেই র‍্যাবের হাতে গ্রেফতার


চট্টগ্রাম প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-22 20:05:00
ইউপি সদস্যের বাড়িতে অস্ত্র রেখে ফাসাতে গিয়ে নিজেই র‍্যাবের হাতে গ্রেফতার

দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়ার আমিলাইশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লোকমান হাকিমের বাড়ি থেকে ১টি ওয়ান শুটারগান ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র‌্যাব মো. জয়নাল আবেদীন ওরফে নদবীর (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত জয়নাল ইউপি সদস্য লোকমান হাকিমকে ফাঁসাতে তার নির্মাণাধীন বাড়িতে এই অস্ত্র রেখেছিল।গত রবিবার  রাতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার ও জয়নালকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি বলেন, সাতকানিয়া উপজেলার ‘আমিলাইশ ইউনিয়নের ইউপি সদস্য লোকমান হাকিমের বাড়িতে মাদক ও অস্ত্র রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে অভিযানে যায় র‌্যাব। অভিযানে তার নির্মাণাধীন বাড়ির নিচতলার বাথরুমের ছাদ থেকে গামছা পেঁচানো অবস্থায় ১টি শুটারগান ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানাযায়, এই অস্ত্রটি ইউপি সদস্যকে ফাঁসানোর জন্য কৌশলে তার নির্মাণাধীন বাড়িতে রাখা হয়েছিল। পরে সংবাদদাতা জয়নালকে গ্রেপ্তার করা হয়।’তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার জয়নাল জিজ্ঞাসাবাদে জানায়, যে কোনো কারণে ইউপি সদস্য লোকমান হাকিমের উপর সে ক্ষুব্ধ ছিল। যার দরুণ লোকমান হাকিম’কে উচিত শিক্ষা ও অস্ত্র দিয়ে ফাঁসানোর পরিকল্পনা করে। এক পর্যায়ে গত দুই দিন আগে বাড়ির ছাদ দিয়ে ঢুকে নিচতলার বাথরুমে এই অস্ত্র রেখেছিল।

সাতকানিয়া থানার ওসি(তদন্ত) শফিকুল ইসলাম অস্ত্র ও কার্তুজসহ এক যুবককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এনএ /আরএএম