শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

বড়হাতিয়া মেম্বার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট'র ম্যাচ অনুষ্ঠিত


লোহাগাড়া প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-22 13:16:30
বড়হাতিয়া মেম্বার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট'র  ম্যাচ অনুষ্ঠিত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য আবু বক্কর ছিদ্দিক রানার সার্বিক তত্বাবধানে ফ্রেন্ডর্স ক্লাব একাডেমীর আয়োজনে বড়হাতিয়া ১নং ওয়ার্ড মেম্বার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট'র প্রথম ধাপের ৮ এবং ৯নং ম্যাচ একইসাথে সম্পন্ন হয়েছে।রবিবার  বিকেলে সেনের হাট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত  ২টি খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা রেফারি সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক ও বড়হাতিয়া ভবানী পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির আহমদ।

বিশেষ অতিথি ছিলেন বড়হাতিয়া ১ নং ওয়ার্ডের সদস্য আবু বক্কর ছিদ্দিক রানা,টুর্ণামেন্টের আহবায়ক হুমায়ুন রশীদ মেম্বার, বিশিষ্ট সমাজসেবক আবুল ওয়াফা, ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী মোহাম্মদ সেলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ডাক্তার অসিম বড়ুয়া, মোহছেন চৌধুরী পাড়া ইলেভেন স্টার ক্লাবের টিম ম্যানেজার মোহাম্মদ রিদ্ওয়ানুল হক, মোহছেন চৌধুরী পাড়া ইলেভেন স্টার ক্লাবের কোচ ও উপজেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ফখরুদ্দিন মাহমুদ,মোহছেন চৌধুরী পাড়া ইলেভেন স্টার ক্লাবের অধিনায়ক মুহাম্মদ জুবাইরসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। 

খেলা পরিচালনা করেন উপজেলা রেফারি সমিতির সদস্য খলিল উল্লাহ সোহাগ ও মুহাম্মদ জনি।খেলার ৮নং ম্যাচে প্রতিদন্ধিতা করেন বড়ুয়া পাড়া ফুটবল একাদশ বনাম মোহছেন চৌধুরী পাড়া ইলেভেন স্টার ফুটবল একাদশ এবং ৯নং ম্যাচে হিন্দু পাড়া ফুটবল একাদশ বনাম ফ্রেন্ডর্স ক্লাব ফুটবল একাদশ প্রতিদ্বন্দ্বিতা করেন। দুটি জমজমাট খেলায় কোন পক্ষে গোল না হওয়ায় দুটি খেলার ফলাফল ০-০ তে সম্পন্ন হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/এনএ /আরএএম