শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সুখছড়ী রহমানিয়া আদর্শ দাখিল মাদরাসা সেরার স্বীকৃতি পেল।


লোহাগাড়া প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-20 14:43:15
সুখছড়ী রহমানিয়া আদর্শ দাখিল মাদরাসা সেরার স্বীকৃতি পেল।

দক্ষিণ চট্টগ্রামে লোহাগাড়া উপজেলা জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা (মাদরাসা) পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে  নির্বাচিত হয়েছে সুখছড়ী রহমানিয়া আদর্শ দাখিল মাদরাসা।

উপজেলার সকল কলেজ, স্কুল, মাদরাসার বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা শেষে লোহাগাড়া উপজেলা জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির প্রতিবেদনে মনোনীত হয় স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটি। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্লাহ আনুষ্ঠানিক ভাবে মাদরাসা সুপার মাওলানা নাজির হোসাইনের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। 

মাদরাসা সুপার মাওলানা নাজির হোসাইন জানান,

যুগের সাথে তালমিলিয়ে আমরা শিক্ষার্থীদেরকে সঠিক পাঠদান দিয়ে আসছি।আমরা সবসময় চেষ্টা করেছি শিক্ষার মান উন্নত  করার জন্য। তারই ধারাবাহিকতায় এই সাফল্য পেয়েছি। এই সাফল্যের পেছনে যারা শ্রম দিয়েছেন সকলকে মাদরাসার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

ঢাকারিপোর্ট২৪.কম/এনএ /আরএএম