শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

বীর মুক্তিযোদ্ধা প্রীতি রঞ্জন বড়ুয়া’র মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত


দক্ষিন চট্টগ্রাম প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-18 16:58:45
বীর মুক্তিযোদ্ধা প্রীতি রঞ্জন বড়ুয়া’র মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত

দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের শীলঘাটা গ্রামের ঐতিহ্যবাহী হরিচন্দ্র মাতব্বর পরিবারের কীর্তিমান পুরুষ, বিশিষ্ট সমাজসেবক, শীলঘাটা পরিনির্বাণ বিহার ও পল্লী উন্নয়ন সংস্থার সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক ধোপাছড়ি শীলঘাটা উচ্চ বিদ্যালয়ের  প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বৈতরনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত প্রীতি রঞ্জন বড়ুয়া’র ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অষ্টপরিস্কারসহ মহাসংঘদান ও জ্ঞাতী ভোজনের আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার (১৮ আগষ্ট) সকাল ১০টায় প্রতি-নিরু কুঞ্জ প্রাঙ্গনে শীলঘাটা বরিনির্বাণ বিহারের অধ্যক্ষ ও সাতকানিয়া-লোহাগাড়া ভিক্ষু সমিতির সভাপতি বিমুক্তি বারিধি শ্রীমৎ রত্নপ্রিয় মতাথের-এর সভাপতিত্বে এবং শিমুল বড়ুয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সাতকানিয়া উপজেলা ইউনিট এর কমান্ডার আবু তাহের এলএমজি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওসি রনজিত কুমার বড়ুয়া। এসময় আরো বক্তব্য রাখেন প্রধান জ্ঞাতী উত্তর পুরানগড় সংঘশ্রী বিহারের অধ্যক্ষ শ্রীমৎ লোকপ্রিয় মহাথের, প্রধান ধর্মদেশক বিশিষ্ট কথাশিল্পী এবং চেমী কপিলাবান্ত বিহার এর অধ্যক্ষ শ্রীমৎ দীপংকর মহাথের, বিশেষ ধর্মদেশক বান্দরবাদ কেন্দ্রীয় সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ চন্দ্রজ্যোতি থের।

শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম পালির বিভাগীয় প্রধান ডা: অর্থদর্শী বড়ুয়া, বান্দরবান পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কবি অনাধি রঞ্চন বড়ুয়া, বাংলাদেশ বৌদ্দ সমিতির নির্বাহী সদস্য আশোক বড়ুয়া, ডা: মনীষা বড়ুয়াসহ প্রমুখ।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম