শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সংবাদকর্মীর উপর হামলার ঘটনায় সাতকানিয়ায় মানববন্ধন


দক্ষিন চট্টগ্রাম প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-18 16:30:15
সংবাদকর্মীর উপর হামলার ঘটনায় সাতকানিয়ায় মানববন্ধন

চট্টগ্রাম আদালত এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনের চট্টগ্রাম সেন্টারের নিজস্ব প্রতিবেদক আল আমিন সিকদার ও চিত্র সাংবাদিক সৈয়দ আসাদুজ্জামান লিমনের ওপর আইনজীবিদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেছে টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশন চট্টগ্রাম দক্ষিণ জেলা। আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেলা ১২ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় ঘন্টা ব্যাপী চলা মানববন্ধনে কাঁধে কাঁধ মিলিয়ে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশীদের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় দৈনিক প্রথম আলোর সাতকানিয়া প্রতিনিধি মামুন মুহাম্মদ, দৈনিক কালের কন্ঠের দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক ইত্তেফাকের সাতকানিয়া প্রতিনিধি দিদারুল আলম, দৈনিক পূর্বদেশ পত্রিকার সাতকানিয়া প্রতিনিধি শহিদুল ইসলাম বাবর, চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, যুগ্ম সম্পাদক এম এহতেশামুল হক রাব্বী, সাংগঠনিক সম্পাদক তাপস দে আকাশ, দপ্তর সম্পাদক আবদুল ওয়াহাব, দৈনিক যায়যায়দিন পত্রিকার সাতকানিয়া প্রতিনিধি এসএম রাশেদ, দৈনিক ভোরের কাগজের সাতকানিয়া প্রতিনিধি মুহাম্মদ নাজিম মাহমুদ, 
দৈনিক সাঙ্গুর সাতকানিয়া প্রতিনিধি নুরুল ইসলাম সবুজ, দৈনিক পূর্বকোণের সাতকানিয়া প্রতিনিধি ইকবাাল মুন্নাসহ দক্ষিণ চট্টগ্রামে কর্মরত টেলিভিশন ও প্রিন্ট গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, পেশাগত দায়িত্বপালনকালে সাংবাদিকদের ওপর আইনজীবীদের হামলা সত্যিই দুঃখজনক। এ ঘটনায় হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্ত  আইনজীবিদের নিবন্ধন বাতিল করারও জোর দাবী জানান বক্তারা।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম