চট্টগ্রামের মিরসরাইয়ে এক বাড়ির মালিক ও দুই ব্যবসায়িকে বিদ্যুৎ অপচয়ের অপরাধে জরিমানা করা হয়েছে।
বুধবার ( ১০ আগস্ট) রাত সাড়ে ৯টায় বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে অভিযান পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস.এম.এন জামিউল হিকমা। অভিযানে তিনি এক বাড়ির মালিক ও দুই ব্যবসায়ির ৪ হাজার টাকা জরিমানা করেছেন।
.jpg)
অভিযানে মিরসরাই পৌরসভার কলেজ রোড় এলাকায় বাড়িতে আলোকসজ্জা করে বিদ্যুৎ অপচয় করার কারণে বাড়ির মালিক শফিকুল মাওলাকে ২ হাজার টাকা ও সুফিয়া রোড় এলাকায় রাত ৮টার পর দোকান খোলা রেখে বিদ্যুতের অপচয় করার কারণে দোকানি আব্দুল আউয়াল ও রবিন্দ্র নাথকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে মিরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস.এম.এন জামিউল হিকমা বলেন, বিদ্যুৎ অপচায় করায় এক বাড়ির মালিক ও দুই ব্যবসায়িকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ অপচয় না করতে নির্দেশনা দেওয়া হয়। এভাবে অভিযান অব্যাহত থাকবে। মানুষ সচেতন না হয় তাহলে আমরা বড় ধরণের জরিমানা করবো।
ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম