মিরসরাইয়ের জোরারগঞ্জ থেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে মাহবুবুল হক (৩২), সালাহ উদ্দিন (৩২) এবং নজরুল ইসলাম (২১) নামের তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৮ আগস্ট) দিবাগত মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার শিল্পজোন এলাকা থেকে অভিযুক্তদের আটক করা হয়। এসময় অক্ষত অবস্থায় অপহরণের শিকার আবুল কাশেম (৪২) কে সহ মুক্তি পণ হিসেবে আদয়কৃত এক লক্ষ ষাট হাজার নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন, ইছাখালী ইউনিয়নের চুনিমিঝিরটেক এলাকার মৃত তাজুল ইসলাম এর পুত্র মাহবুবুল হক (৩২) একই এলাকার আবুল কাশেমের পুত্র মোঃ সালাহ উদ্দিন (৩২) এবং দূর্গাপুর ইউনয়নের মৃত কবির হোসেনের পুত্র নজরুল ইসলাম (২১) আটক হয়।
জোরারগঞ্জ থানা সূত্রে জানা যায়, ফেনী মডেল থানায় কাশেম নামের এক ব্যক্তিকে অপহরণের অভিযোগে তার পরিবারের পক্ষ থেকে ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়রি দায়ের করা হয়। পরে আসামীদের অবস্থান জোরারগঞ্জ থানার আওতাধীন হওয়ায় ফেনী মডেল থানা জোরারগঞ্জ থানার শরণাপন্ন হয়।
বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুর হোসেন মামুন জানান, ভোক্তভোগীর পরিবার অপহরণের বিষয়ে ফেনী মডেল থানায় সাধারণ ডায়রির ভিত্তিতে আসামীরা জোরারগঞ্জ থানাধীন হওয়ায় ফেনী মডেল থানা আমাদের শরণাপন্ন হয়। এসময় জোরারগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ইছাখালী ইউনিয়নের বঙ্গবন্ধু শিল্প জোনের মূল গেইটের এলাকা থেকে আবুল কাশেমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে তিন জনকে আটকের পাশাপাশি মুক্তিপণ হিসাবে আদায়কৃত এক লক্ষ ষাট হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে ভিকটিম, উদ্ধারকৃত টাকা এবং আসামীদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম