মিরসরাইয়ে ট্রাকের পেছনে গ্রীণলাইন পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে আলী হোসেন (৫৬) নামের বাসচালক নিহত হয় এবং বাসে থাকা মো: তৈমুর খান, মো: রাজু মিয়া ও তরিকুল ইসলাম নামের আরও তিনযাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (৯ আগস্ট) ভোরে উপজেলার মিরসরাই ফিলিং ষ্টেশন এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী লেইনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত চালক কুমিল্লা জেলার লাঙ্গলকোট এলাকার বদিউল আলমের পুত্র।
মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ আরম্ভ করি। এসময় আটকে পড়া বাসচালককে বাসের কিছু অংশ কেটে বের করা হয়েছে। বাসের সামনের অংশ একেবারে দুমড়ে মুছড়ে গেছে।
এই বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ আলমগীর বলেন, বাসটি দ্রুত গতিতে ছিলো। ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে আটকে যায়। এতে ঘটনাস্থলে চালক নিহত হয়। দুর্ঘটনায় কবলিত গাড়ি ও মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। বাস চালকের পরিবারকে খবর দেওয়া হলে তারা থানায় আসেন এবং লাশহস্তন্তরের প্রক্রিয়া চলছে। মামলার বিষয়ে এখনো সীদ্ধান্ত হয়নি।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম