দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎ সাশ্রয়ে সরকারী নির্দেশনা মতে রাত আটটার মধ্যে সকল মার্কেট ও দোকান পাট বন্ধ নিশ্চিত করতে মোবাইল কোর্টে পরিচালনা করা হয়েছে।আজ ৮ আগষ্ট সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানে ৯টি দোকানে ৯টি মামলায় ১৭০০০টাকা জরিমানা করা হয়।
অভিযুক্তরা হলেন,উপজেলার এওচিয়া ইউনিয়নের দেওদীঘি বাজারের ১ টি দোকানকে ১০০০,সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল বাজারের ২ টি দোকানকে ৩০০০ ও সাতকানিয়া পৌরসভার ৬ টি দোকানকে ১৩০০০ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা। অভিযানে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা সকলকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার ও সরকারি নির্দেশনা প্রতিপালনে জন্য অনুরোধ জানান। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি আরো জানান যে,জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জিআর/আরএএম