শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্টগ্রামে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২


DhakaReport24.com || 2022-07-29 15:04:00
চট্টগ্রামে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১২ যাত্রী নিহত হয়েছেন। 

শুক্রবার দুপুরে উপজেলার খৈয়াছড়া ঝরনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার এসআই সৈয়দ আহমদ।

তিনি বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১২ যাত্রী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি। 

রেলওয়ে পুলিশের চট্টগ্রামের পুলিশ সুপার হাসান চৌধুরী  বলেন, ঢাকা থেকে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেন ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১১ জন নিহতের খবর শুনেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। নিহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম