শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান

>> স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

>> থানা থেকে কৃষক লীগ নেতাকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

>> প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা

>> গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

>> মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

>> রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

>> পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বললেন এস জয়শঙ্কর

>> সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

>> আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে

আপনি পড়ছেন : চট্টগ্রাম

মিরসরাই ট্র্যাজেডির ১১তম বর্ষ


জাবেদ ভূঁইয়া - মিরসরাই (চট্টগ্রাম)
DhakaReport24.com || 2022-07-11 16:42:30
মিরসরাই ট্র্যাজেডির ১১তম বর্ষ

মিরসরাই ট্র্যাজেডির ১১তম বর্ষপূর্তি পালিত হয়েছে। অশ্রুসিক্ত নয়নে নিহতের আবারো স্বরণ করলো স্বজনরা। সোমবার (১১ জুলাই) সকাল ১১ টায় স্মৃতিস্তম্ভ ‘আবেগ’ ও ‘অন্তিম’ এ ফুল দিয়ে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান রাজনীতিবিদ, শিক্ষক সহ বিভিন্ন সংগঠন।এ বছর কর্মসূচি হিসেবে স্মৃতিস্তম্ভ ‘আবেগ’ ও ‘অন্তিম’ এ ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি কোরআনখানি, মিলাদ মাহফিল ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। 


 প্রথমে স্মৃতিস্তম্ভ ‘অন্তিম’ ও পরে ‘আবেগ’ এ ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পক্ষ থেকে। এরপর চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, আবুতোরাব উচ্চ বিদ্যালয়, মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ।


এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বড় ছেলে সাবেদ উর রহমান সুমু, ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মিহির কান্তি নাথ, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞাপন প্রযুক্তি বিষয়ক সম্পাদক চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমদ নিজামী, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার,

 উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক আরিফ মঈন উদ্দিন, সদস্য নুরুল গনি, আবুতোরাব উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন বাবুল, প্রধান শিক্ষক মর্জিনা আক্তার, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভির হোসেন তপু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আহ্বায়ক জাফর ইকবাল নাহিদ।