মিরসরাইয়ে ইয়াবা ও বিক্রির নগদ অর্থ সহ এমদাদুল হক হৃদয় (২২), নুর হোসেন (২৬) এবং মোঃ হানিফ (২৬) নামের তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২২ জুন) রাতে সার্কেলের সহকারি পুলিশ সুপার লাবিব আবদুল্লাহর নেতৃত্বে অভিযান চালিয়ে মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তারুয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন, উপজেলার করেরহাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ছত্তারুয়া এলাকার জহিরুল হক এর পুত্র এমদাদুল হক হৃদয়(২২), একি ওয়ার্ডের মৃত কোরবান আলীর পুত্র মোঃ নুর হোসেন(২৬) এবং খায়েজ আহম্মেদের পুত্র মোঃ হানিফ(২৬)।
এসময় তাদের কাছ থেকে ৪ হাজার ৭শ' পিস ইয়াবা এবং নগদ ৭ হাজার ১শ' ৫ টাকা উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক রাত দেড়টার দিকে এএসপি লাবিব আবদুল্লাহ স্যারের নেতৃত্বে সাঁড়াশি অভিযান চালিয়ে করেরহাটের ছত্তারুয়া এলাকার আবছার কোম্পানির ব্রিজ ফিল্ডের সামনে থেকে ৪ হাজার ৭শ' পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৭ হাজার ১শ' ৫ টাকা সহ তিন মাদক ব্যবসায়িকে আটক করা হয়।
তিনি আরো বলেন, বৃহস্পতিবার (২৩জুন) দুপুরে তাদের বিরোদ্ধে মাদক মামলা দায়ের করে আসামিদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে ।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম