শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত 


DhakaReport24.com || 2022-06-21 18:31:30
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত 

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের কর্মী মোঃ আরমান হোসেন জিকু (২৫) মঙ্গলবার (২১ জুন) আনুমানিক রাতে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এর আগে  ১৮ জুন রাতে রাজাখালী মোড়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য নিষ্কাশনের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

জিকুর মৃত্যুতে নিজ এলাকা শিকলবাহাসহ কর্ণফুলী উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিশি।

এছাড়াও কর্ণফুলী উপজেলা যুগ্ন সাধারন সম্পাদক সেকান্দর হোসেন রানা, হারুন পাটোয়ারী, শিকলবাহা ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল খালেক জুয়েল, কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজিদসহ কর্ণফুলী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ শোক বার্তা দিয়েছেন। সকলে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এর সাথে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম