শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

মিরসরাইয়ে পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও দুজন


DhakaReport24.com || 2022-06-20 13:13:30
মিরসরাইয়ে পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও দুজন

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার নাপিত্তাছড়া ঝর্ণার উপর থেকে পড়ে গিয়ে ইশতিয়াকুর রহমান প্রান্ত (২২) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। এঘটনায় তার দুই সঙ্গী নিখোঁজ রয়েছে। সংবাদ পেয়ে মিরসরাই থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

রোববার (১৯ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।নিহত ইশতিয়াক সন্দীপ উপজেলার মুছাপুর এলাকার মোহাম্মদ জাকারিয়ার পুত্র। তবে তারা চট্টগ্রামের হালি শহরের বি ব্লক এলাকায় ভাড়া বাসায় থাকতেন ।

স্থানীয়রা জানায়, যতটুকু মনে হচ্ছে ইশতিয়াক ঝর্ণার উপর থেকে নিচে পড়ে নিহত  হয়েছে।মূলত, নিহত ইশতিয়াক ও তার দুই বন্ধু ঝর্ণা দেখতে এসেছিলেন। 

নাপিত্তাছড়া ঝর্ণার দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান টিএসআর ইন্টারন্যাশনালের কর্মকর্তা আয়েচ আহমেদ জানান, প্রচন্ড বৃষ্টির কারণে আজ আমরাও টিকেট কাউন্টার বন্ধ রেখেছি। পর্যটকও খুব কম ছিল। এই তিনজন বেলা ১১টার দিকে ঝর্ণায় উঠেছে বলে  শুনেছি।এরপর, বিকেলে খবর এলো যে তাদের একজন মারা গেছে। এরপর মিরসরাই থানায় খবর দিয়েছি। পরে পুলিশ মরদেহ ‍উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, কিভাবে মারা গেল তা এখনো বলা যাচ্ছে না। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুই সঙ্গীর খোঁজে মিরসরাই ফায়ারসার্ভিস কাজ করছে।

ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম