শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

মিরসরাইয়ে মাদক নিয়ে সাত সহযোগীসহ ইউপি সদস্য গ্রেফতার


DhakaReport24.com || 2022-06-18 21:08:15
মিরসরাইয়ে মাদক নিয়ে সাত সহযোগীসহ ইউপি সদস্য গ্রেফতার

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদক সহ সাত সহযোগী নিয়ে ইউপি সদস্যকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (১৭ জুন) দিবাগত রাতে উপজেলার জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার গ্রীণ পার্কের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৯নং শুভপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম জয়পুর গ্রামের সালেহ আহমদের পুত্র ও স্থানীয় ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান (৩৮), একই এলাকার এরশাদ উল্লাহর পুত্র নুরুল আমিন (৩৭), নুরুন নবীর পুত্র মোঃ বাদশা (৩৩), আজিম উদ্দিনের পুত্র আরাফাত হোসেন রাকিব (২৭), মৃত সিদ্দিক আহমদের পুত্র রাজু আহমদ (৩৬), এবং একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের পূর্ব জয়পুর গ্রামের মৃত সাইফুর রহমানের পুত্র নিজাম উদ্দিন (৩১), মৃত আব্দুর রব মেম্বারের পুত্র আলমগীর হোসেন (৩০), মফিজুর রহমানের পুত্র নিজাম উদ্দিন (২২)।

এসময় আসামিদের কাছ থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২ বোতল ভারতীয় হুসকি, ২ বোতল বটকা ও ২ বোতল ফেনসিডিল।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট পৌরসভার গ্রীণ পার্কের সামনে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ ইউপি সদস্য ও তার ৭ সহযোগীকে গ্রেফতার করা হয় এবং তাদের ব্যবহৃত মাইক্রোবাস (চট্টমেট্রো-চ-১১-৩০৪৩) জব্দ করা হয়েছে। 

আজ শনিবার মাদক মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামিদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম