শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু 


DhakaReport24.com || 2022-06-18 18:02:30
মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু 

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় আরো এক কিশোর গুরুত্বর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (১৮ জুন) দুপুর ১টায় উপজেলার বারইয়ারহাট পৌরসভার মাছবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অজ্ঞাত ওই যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায় নি। আহত কিশোর উপজেলার বারইয়ারহাট পৌরসভার তাহের চেয়ারম্যানের বাড়ীর মো. মেশকাতের ছেলে মো. আল মিনহাজ (১১)। তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ বলেন, আজ দুপুর ১টার দিকে বারইয়ারহাট পৌরসভার মাছ বাজার এলাকায় অজ্ঞাত ‘টোকাই’ এক যুবক রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় দুই লাইনে চট্টগ্রামগামী সোনার বাংলা এবং ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস একসঙ্গে অতিক্রম করার সময় ট্রেন এলে নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যায় ওই যুবক। এই ঘটনায় আরো এক কিশোর গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে নিহত যুবকের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 


ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম