চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায় কুকুরের কামড়ে শিশুসহ নয়জন আহত হয়েছেন।আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। তবে গুরুতর আহত একজনকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত কুকুরের কামড়ে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকও আহত হয়েছেন। এছাড়া, আহত হয়েছেন পৌরসভার সৈয়দবাড়ি এলাকার বাসিন্দা মো. নাসির উদ্দিন (৪৮), চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের আধুরপাড়া এলাকার মো. রিফাত (৬),মরিয়মনগর ইউনিয়নের জানে আলম (৫০),মো. জাবেদ (২৫) ও স্কুল ছাত্র মো. শাহেদ (৯)। আহত হয়েছেন রাঙ্গুনিয়া পৌরসভার কুলকুরমাই এলাকার নিবেদিতা দে (১৮), পৌরসভার কাউসার নগর এলাকার নুরুল আলম (৭২), স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ব্রক্ষোত্তর গ্রামের ইয়াছমিন আকতার (৩২) ও হোছনাবাদ ইউনিয়নের নিচিন্তাপুর এলাকার স্কুলছাত্র আবদুল মজিদ (৯)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক খালেদা বেগম বলেন, কুকুরের কামড়ে আহত সবাই ইঞ্জেকশন নিয়েছেন।
কুকুরের কামড়ে আহত স্কুল শিক্ষক নাসির উদ্দিন বলেন, স্কুলের শিক্ষার্থীদের কুকুরে কামড়ানোর ঘটনায় অভিভাবকরা শংকিত হয়ে পড়ছেন। উচ্ছেদ মামলা দায়ের করা হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম