রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ফেনী

ফেনী জেলা পুলিশের পক্ষ থেকে বন্যার্তদের সহায়তা প্রদান


DhakaReport24.com || 2022-06-22 20:22:15
ফেনী জেলা পুলিশের পক্ষ থেকে বন্যার্তদের সহায়তা প্রদান

ফেনীর ফুলগাজীতে উত্তর দৌলতপুর এলাকায় বন্যার্তদের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে সহায়তা করা হয়েছে।বুধবার (২২ জুন ) সকালে ফুলগাজী উত্তর দৌলতপুর এলাকার একটি স্কুলে প্রায় ৫০০ পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা তুলে দেন ফেনী জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মামুন।

জেলা পুলিশ সুপার জানান,আমরা আপনাদের জন্য মানবিক উপহার নিয়ে এসেছি । আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। এটা কোন ত্রাণ বা সাহায্য নয়, আমাদের অফিসারদের পক্ষ থেকে নিজস্ব উদ্যোগে চেষ্টা করেছি বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য।  তিনি আরও জানান অতি দ্রুত সময়ে এই বাঁধগুলোর টেকশই নির্মাণ কাজ করা হবে।

ফেনী ফুলগাজী থানার আয়োজনে জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নাদিয়া ফারজানা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল থোয়াই অংপ্রু মারমা, ফুলগাজী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মঈন উদ্দিন সহ প্রশাসনের কর্মকর্তারা।

উল্লেখ্য যে,গত সোমবার (২০ জুন) সকালে নদীর বাঁধ ভেঙে ফুলগাজী এলাকার উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর এবং দরবার পুর প্লাবাত হয়।এই বন্যার পানিতে তলিয়ে গেছে কৃষকের ফসলি জমি, মাছের ঘের রাস্তা-ঘাট।এতে প্রায় ৫০০  পরিবার পানিবন্দি হয়ে পড়ে।


ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম