বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

>> ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা বন্ধ, যা জানাল কেন্দ্রীয় ব্যাংক

>> বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

>> অক্টোবরের ৫ দিনে রেমিট্যান্সে এলো ৫১৩ মিলিয়ন মার্কিন ডলার

>> কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

>> সৌদি আরবে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

>> বেশি দামে এলপিজি বিক্রি, আড়াইহাজারে দুই ব্যবসায়ীকে জরিমানা

>> ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দই না থাকে: খাদ্যমন্ত্রী

>> মালয়েশিয়ায় অভিযানে ২৩ বাংলাদেশি আটক

>> চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর পা ভেঙে দিলেন যুবদল নেতা

আপনি পড়ছেন : নোয়াখালী

বেগমগঞ্জে শিশু হত্যার আসামি গ্রেপ্তার


DhakaReport24.com || 2022-06-29 17:15:15
বেগমগঞ্জে শিশু হত্যার আসামি গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা ৩ বছরের শিশু তাসফিয়া ওরফে জান্নাত হত্যা মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 বুধবার (২৯ জুন) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে একই দিন সকাল ৯টার দিকে উপজেলার হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। 
গ্রেপ্তারকৃত মইফুল ইসলাম (২৯) উপজেলার ১১নং দূর্গাপুর ইউনিয়নের লক্ষীনারায়নপুর গ্রামের তোফায়েল আহম্মদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি আরো জানান,গ্রেপ্তারকৃত মইফুল জান্নাত হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত ছিল। এর আগে গ্রেপ্তারকৃত আসামিদের জবানবন্দীতে তার নাম উঠে আসে। এ ঘটনায় নিহতের স্বজনেরা জান্নাত হত্যাকান্ডে জড়িত মইফুলসহ তাঁর সাঙ্গসাঙ্গদের ফাঁসি চেয়ে মানববন্ধন করে।  

উল্লেখ্য,গত ১৩ এপ্রিল বিকেল পৌনে ৪টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৪ নম্বর হাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মালেকার বাপের দোকান এলাকায়  সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা ৩ বছর বয়সী ‍শিশু তাসফিয়া ওরফে জান্নাত নিহত হয়

। এ ঘটনায় শিশুটির বাবা আবু জাহেরও (৩৭) গুলিবিদ্ধ হন। এ ঘটনার একদিন পর বৃহস্পতিবার বিকেলে নিহত শিশুর খালু হুমায়ুন কবির বাদী হয়ে রিমনকে (২৫) প্রধান আসামি করে ১৭ জনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে বেগমগঞ্জ, কোম্পানিগঞ্জ ও কবির হাট উপজেলা থেকে ৪ জনকে গ্রেপ্তার করে। অন্যদিকে র‌্যাব ৫ জনকে গ্রেপ্তার করায় এ মামলায় মোট এখন পর্যন্ত ১০ জন গ্রেপ্তার হলো। 

 

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম