বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

>> ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা বন্ধ, যা জানাল কেন্দ্রীয় ব্যাংক

>> বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

>> অক্টোবরের ৫ দিনে রেমিট্যান্সে এলো ৫১৩ মিলিয়ন মার্কিন ডলার

>> কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

>> সৌদি আরবে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

>> বেশি দামে এলপিজি বিক্রি, আড়াইহাজারে দুই ব্যবসায়ীকে জরিমানা

>> ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দই না থাকে: খাদ্যমন্ত্রী

>> মালয়েশিয়ায় অভিযানে ২৩ বাংলাদেশি আটক

>> চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর পা ভেঙে দিলেন যুবদল নেতা

আপনি পড়ছেন : নোয়াখালী

সোনাইমুড়ীতে আ'লীগের দুই গ্রুপের সংঘর্ষ আহত ৯


DhakaReport24.com || 2022-06-27 09:57:15
সোনাইমুড়ীতে আ'লীগের দুই গ্রুপের সংঘর্ষ আহত ৯

নোয়াখালীর সোনাইমুড়ীতে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৯জন আহত হয়েছে।  আহতরা হলো, রবিউল হাসান (২৭) , ইয়াছিন আরাফাত বাদশা (২৬),সাব্বির (১৮),রাকিব (২০),শামিম (২০)সাইফুল (২৪), মোখলেছ ২৬)সহ ৯জন।  

রোববার (২৬ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার চাষীরহাট ইউনিয়নের পোরকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে ব্যালটের মাধ্যমে চাষীরহাট ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন চলছিল। এ সময় ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী মহসিন মেম্বারের অনুসারীদের সাথে আরেক সভাপতি পদপ্রার্থী মুনাফের অনুসারীদের ব্যালট নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় প্রার্থীর অনুসারীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের ৯জন আহত হয় এবং  চেয়ার-টেবিল ভাঙচুর করে হামলাকারীরা। খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জানতে উভয় প্রার্থীর মুঠোফোনে ফোন করা হলে তারা ফোন রিসিভ করেন নি।    

এ বিষয়ে জানতে চাইলে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) হারুন অর রশিদ জানান, ব্যালটের মাধ্যমে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন চলছিল। ওই সময় ওয়ার্ড আওয়ামী লীগের দুটি গ্রুপ সংঘর্ষে জড়ায়।  এতে উভয় পক্ষের ৩-৪জন আহত হয়।  তবে এ  ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত কোন অভিযোগ দায়ের করে নি।  

 

 


ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম