বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

>> ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা বন্ধ, যা জানাল কেন্দ্রীয় ব্যাংক

>> বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

>> অক্টোবরের ৫ দিনে রেমিট্যান্সে এলো ৫১৩ মিলিয়ন মার্কিন ডলার

>> কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

>> সৌদি আরবে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

>> বেশি দামে এলপিজি বিক্রি, আড়াইহাজারে দুই ব্যবসায়ীকে জরিমানা

>> ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দই না থাকে: খাদ্যমন্ত্রী

>> মালয়েশিয়ায় অভিযানে ২৩ বাংলাদেশি আটক

>> চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর পা ভেঙে দিলেন যুবদল নেতা

আপনি পড়ছেন : নোয়াখালী

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সোনাইমুড়ী থানা পুলিশের শোভাযাত্রা


DhakaReport24.com || 2022-06-25 16:08:30
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সোনাইমুড়ী থানা পুলিশের শোভাযাত্রা

সোনাইমুড়ীতে থানা পুলিশের অংশগ্রহণের মধ্য দিয়ে পদ্মা সেতুর উদ্বোধনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সোনাইমুড়ী থানা গেইট থেকে বাইপাস সড়কে এই বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। 

এসময় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা মাঠে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা ও পদ্মাসেতুর উদ্ভোধন অনুষ্ঠান নিয়ে বক্তব্য রাখেন সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ ওসি হারুন অর রশীদ।

এসময় তিনি বলেন, পদ্মাসেতু বাংলাদেশের গর্ব। যে কারনে বহির্বিশ্বে বাংলাদেশ আজ প্রশংসনীয়। দেশের গর্বে গর্বিত প্রশাসনও। পদ্মাসেতু আমাদের নতুন করে পরিচয় করিয়েছে বিশ্বের দরবারে। এতোদিন স্বপ্ন হলেও এখন তা বাস্তবে আমাদের লাল সবুজের দেশে।

এসময় উপস্থিত ছিলেন,সোনাইমুড়ী থানার ওসি  (তদন্ত) কাজী মোঃ সুলতান এহছান উদ্দিন,সেকেন্ড অফিসার জাফর আহমেদ,সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম ও থানার বিভিন্ন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন। 

ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম