বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরের ছবি, ভিডিও ও তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা

>> প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

>> ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা বন্ধ, যা জানাল কেন্দ্রীয় ব্যাংক

>> বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

>> অক্টোবরের ৫ দিনে রেমিট্যান্সে এলো ৫১৩ মিলিয়ন মার্কিন ডলার

>> কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

>> সৌদি আরবে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

>> বেশি দামে এলপিজি বিক্রি, আড়াইহাজারে দুই ব্যবসায়ীকে জরিমানা

>> ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দই না থাকে: খাদ্যমন্ত্রী

>> মালয়েশিয়ায় অভিযানে ২৩ বাংলাদেশি আটক

আপনি পড়ছেন : নোয়াখালী

চাটখিলে তীব্র লোডশেডিংয়ে ভোগান্তি চরমে


DhakaReport24.com || 2022-06-24 18:26:15
চাটখিলে তীব্র লোডশেডিংয়ে ভোগান্তি চরমে

শতভাগ বিদ্যুতায়ন এলাকা নোয়াখালীর চাটখিলে পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী। ২৪ ঘণ্টায় লোডশেডিংয়ে পড়তে হচ্ছে ৮ থেকে ১০ বার। রক্ষণাবেক্ষণ কাজের নামে প্রতি সপ্তাহে একদিন সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ নিয়ে এলাকাবাসীর ভোগান্তি চরমে।


চাটখিল উপজেলার ৯ টি ইউনিয়নে সরেজমিনে ঘুরে জানা গেছে, দিনে রাতে তাল মিলিয়ে চলছে লোডশেডিং। সপ্তাহের শুক্র বা শনিবার কাজের অজুহাতে সারাদিন বিদ্যুৎ থাকেনা। বাকি ছয়দিনেও বারবার লোডশেডিং হয়। কোনোসময় একবার বিদ্যুৎ চলে গেলে দুই তিন ঘন্টায়ও আশার খবর থাকেনা। এতে সাধারণ জনগণ উপর ও ছাত্রছাত্রীদের পড়ালেখায় বিরুপ প্রভাব পড়ছে।

চাটখিল উপজেলা জোনাল অফিসের ডিজিএম জানান, খাল খননের কারণে ৩৩ কেভি লাইনের ঝুকিপূর্ণ হওয়া খুঁটিগুলো ঠিক করার কাজ চলমান আছে। এছাড়া উপকূলীয় এলাকার বিভিন্ন সমস্যা, পুরনো লাইনগুলোর ছিড়ে যাওয়া, ট্রান্সফরমার নষ্ট হয়ে যাওয়ার কারণেও অনেক সময় বিদ্যুতের সমস্যা হয়। তিনি সমস্যাগুলোর খুব শীঘ্রই সমাধানে কাজ করছেন বলেও জানান।

ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম