নোয়াখালীর কোম্পানীগঞ্জে ক্রিস্টাল আইচ ও গাঁজাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার রামপুর ইউনিয়নের মৃত হাবিবুর রহমানের ছেলে দাউদুল ইসলাম হেঞ্জু (৪০) ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ওবাদুল হকের ছেলে সাহাদাত হোসেন সজিব (৩০)।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মো.সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার দিনব্যাপী পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে নতুন মাদক ক্রিস্টাল মেথ বা আইচ ৩৪ মিলি ও ৫০০ গ্রাম গাঁজাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ৫ মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোম্পানীগঞ্জ থানায় মামলা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএইচ/আরএএম