বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

>> ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা বন্ধ, যা জানাল কেন্দ্রীয় ব্যাংক

>> বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

>> অক্টোবরের ৫ দিনে রেমিট্যান্সে এলো ৫১৩ মিলিয়ন মার্কিন ডলার

>> কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

>> সৌদি আরবে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

>> বেশি দামে এলপিজি বিক্রি, আড়াইহাজারে দুই ব্যবসায়ীকে জরিমানা

>> ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দই না থাকে: খাদ্যমন্ত্রী

>> মালয়েশিয়ায় অভিযানে ২৩ বাংলাদেশি আটক

>> চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর পা ভেঙে দিলেন যুবদল নেতা

আপনি পড়ছেন : নোয়াখালী

নোয়াখালীর সোনায়মুড়ীতে গৃহবধূর লাশ উদ্ধার


DhakaReport24.com || 2022-06-18 12:54:00
নোয়াখালীর সোনায়মুড়ীতে গৃহবধূর লাশ উদ্ধার

শনিবার (১৮ জুন) নোয়াখালীর সোনাইমুড়ী থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

নিহত গৃহবধূর নাম আইরিন আক্তার রাফি (১৯) সে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের মহিবুর রহমানের স্ত্রী।

শনিবার (১৮ জুন) বেলা ১১টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  
  
পুলিশ জানায়, নিহতের ননদ সাথী আক্তার আজ সকাল ৬টার দিকে ভাবির কক্ষের সামনে গিয়ে তাকে ডাকাডাকি করে। ডাকে সাড়া না দেওয়ায় পরে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে দেখে ভাবি আইরিন গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। খবর পেয়ে সোনাইমুড়ী থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) ইমরান সাজ্জাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন তিনি বলেন, তাৎক্ষণিক আত্মহত্যার নির্দিষ্ট কোন কারণ জানা যায় নি। বেলা ১১টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।    


ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম